• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল হচ্ছে কলেজ

নেত্রকোনা প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৬, ২১:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠের। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে অবস্থিত বিদ্যালয়টি কলেজে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সুখবর পাওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি রফিকুল ইসলাম হিলালী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৩ নভেম্বর) হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এ খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই হুমায়ূন আহমেদের স্বপ্নের এ প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হওয়ার সুসংবাদ পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী এবং সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহানা আফরোফ মুন মুন।

হুমায়ূন আহমেদ ১৯৯৬ সালে তাঁর নিজ গ্রাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মেহের আফরোজ শাওনের নকশায় বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। ২০০৬ সালে শুরু হয় পাঠদান কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল, একদিন এ স্কুল কলেজ হবে, পরে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবে। এমনকি শহরের শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে। তবে সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই তিনি মারা যান। এবার তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণে উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্য বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। এ জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রচেষ্টায় বিদ্যালয়টি কলেজে উন্নীত হলে হুমায়ূন আহমেদের স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ অংশ পূরণ হবে।

এদিকে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে চর্চা সাহিত্য আড্ডার ৫২৮তম সাপ্তাহিক আসর অনুষ্ঠিত হয়। কুতুবপুরের ভাইসাব শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক শাহ মোহাম্মদ আবু হারেছ। সঞ্চালনা করেন রহমান জীবন।

আরও পড়ুন

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

অনুষ্ঠানে আলোচনা করেন সাংবাদিক মামুনুর রশিদ মামুন, আবুল কাশেম আকন্দ ও কবি জহিরুল হক খান। কবিতা পাঠ করেন কবি মাহবুবা খান দীপান্বিতা, আশরাফ উদ্দিন ভূইয়া, হীরন আকন্দ ও তৌকীর তুষার। গান পরিবেশন করেন বাউলশিল্পী মুকুল সরকার ও হৃদয় হাসান।

এ ছাড়া সকালে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডার উদ্যোগে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী পালন করা হয়।

যে আই

  • হুমায়ূন আহমেদ
এ সম্পর্কিত আরও খবর
হুমায়ূন আহমেদের জন্মদিন আজ
হুমায়ূন আহমেদের জন্মদিন আজ
হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুলে এসএসসিতে শতভাগ পাস
হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুলে এসএসসিতে শতভাগ পাস
আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস
আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X